
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাত্রলীগ নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী তন্ময় রাজনৈতিক সহিংসতা, হুমকি ও মামলার ভয়ে দেশ ছেড়ে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন। তিনি মাধবপুর পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক এমপি ও বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলীর অনুসারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২২–২৪ মেয়াদে দায়িত্ব পালনকালে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়ান। ২০২৩ সালে সংঘর্ষে আহত হয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষে প্রচারে অংশ নেওয়ায় ছাত্রদলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পর তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে রাজনৈতিক মামলায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় তিনি আত্মগোপনে যেতে বাধ্য হন।
পরিস্থিতির অবনতিতে তিনি ১২ অক্টোবর ২০২৪ স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যান। অভিযোগ রয়েছে, সেখানেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দেশে ফিরলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
পরিবারের দাবি, বাংলাদেশে ফিরলে তার প্রাণনাশ ও গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে। এ অবস্থায় তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে আন্তর্জাতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
মন্তব্য করুন