বার্তা বিভাগ
১৮ জুন ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে সদরের হাবিরছড়ায় আর্মি ক্যাম্প স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

টেকনাফের মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে সদরের হাবিরছড়ায় আর্মি ক্যাম্প স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনটেকনাফ উপজেলার সীমান্তবর্তী হাবিরছড়ায় আজ আনুষ্ঠানিকভাবে একটি নতুন সেনা ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং এলাকার স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম (এনডিইউ, পিএসসি, পিএইচডি), জিওসি ১০ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান চৌধুরী,টেকনাফ সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রবল বৃষ্টির মধ্যেও অনুষ্ঠিত এই অনুষ্ঠানটিতে সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় জনগণের মধ্যেও নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেয়।

এই আর্মি ক্যাম্প স্থাপনের ফলে টেকনাফের পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধেও ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিরাপত্তা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে এই ক্যাম্প টেকনাফবাসীর কাছে একটি আশার প্রতীক হয়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রে’ফ’তা’র ১

ছোট পর্দার নতুন চমক ‘মাফি’: ঈদে মোশাররফ করিম ও ডলি জহুরের সাথে বড় ধামাকা ‎

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত: এশিয়া-প্যাসিফিকে প্রথম অবস্থান অর্জন করল আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন: মানবাধিকার রক্ষায় নতুন পথচলা

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সুমন সরদারের শয্যা পাশে সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন

১০

১১

অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা

১২

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম

১৩

শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দেহ উদ্ধার

১৪

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

১৫

ময়লা-আবর্জনার ওপর পিচ ঢালাই জলঢাকা এলজিইডির কাজে প্রকাশ্য অনিয়ম

১৬

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

১৭

নবীনগরে ধারাবাহিক গণসংযোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

১৮

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

১২ লাখ টাকা আত্মসাৎ: কাপাসিয়ায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন শেখ গ্রেপ্তার

২০