জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে অনীল স্টোরকে ৩ হাজার টাকা এবং ভিকো এগ্রো ফুড এন্ড কোল্ড স্টোরেজ কে ৪৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২ টি প্রতিষ্ঠান কে মোট ৫১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে শুভেচ্ছা কসমেটিকস কে ২ হাজার টাকা এবং নিপা কসমেটিকস কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২ টি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকা স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০১ টি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার ভেকুটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আলেয়া হেলথ কেয়ার কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার তেরখাদা উপজেলার তেরখাদা বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে কে আর এস কসমেটিকস কে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ কসমেটিকস কে ১০ হাজার টাকা, বধু বরন কসমেটিকস যে ৯ হাজার টাকা, মফিজ স্টোর কে ২৬ হাজার টাকা, যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ইমাম স্টোর কে ৪ হাজার টাকা , আলীমুল কসমেটিকস কে ৪ হাজার টাকা, একতা মিট শপ কে ২ হাজার টাকা, পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে হেদায়েত কসমেটিকস কে ৪ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ভাই ভাই বেকারি কে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৯ টি প্রতিষ্ঠান-কে ৯৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার লাংগলবাধ বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ পণ্য বিক্রয় করার অপরাধে অমিত স্টোর কে ৫ হাজার টাকা ও মা কালী স্টোর কে ৫ হাজার টাকা এবং অবৈধ পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে অনন্ত কুন্ডু এন্ড সন্স কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার পায়রা তালশার মোড় এলাকায় অভিযান চালিয়ে লোকমান স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

মেহেরপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে পাপ্পু ট্রেডার্স কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মেসার্স লক্ষী ভান্ডার কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে চিতলমারী উপজেলার চিতলমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে রাকিব ট্রেডার্স কে ৮ হাজার টাকা, শেখ ট্রেডার্স কে ২০ হাজার টাকা এবং মেসার্স জন্তা ফিস ফিড কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার মাধবকাঠী বাজার এলাকায় অভিযান চালিয়ে ঐতিহ্য পল্ট্রি কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে ১৫ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

Facebook Comments Box