বার্তা বিভাগ
৪ ডিসেম্বর ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তরা বিএনপির রাজনীতিতে সংগ্রামী নেতৃত্বের প্রতীক: মোঃ আজমল হুদা মিঠু

উত্তরা পশ্চিম থানা বিএনপির রাজনীতিতে এক অম্লান নাম মোঃ আজমল হুদা মিঠু। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বিএনপির সংগঠন, আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের রাজনীতিকে বুকে ধারণ করে এগিয়ে এসেছেন। উত্তরা অঞ্চলের মানুষ তাকে চেনে একজন সাহসী, অকুতোভয়, সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী হিসেবে—যিনি শুধু পদাধিকার নয়, কর্মে ও চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন।

 

আজমল হুদা মিঠু দায়িত্ব পালন করেছেন সংগঠনের গুরুত্বপূর্ণ একাধিক পদে: তিনি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উত্তরা পশ্চিম থানা বিএনপি, সাবেক সদস্য সচিব, উত্তরা পশ্চিম থানা বিএনপি,সাবেক সাংগঠনিক সম্পাদক, উত্তরা পশ্চিম থানা বিএনপি, উত্তরা মডেল থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি

প্রতিটি দায়িত্বে তিনি দেখিয়েছেন দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক প্রজ্ঞা ও নিরলস পরিশ্রম। বিএনপির বিভিন্ন আন্দোলন, কর্মসূচি, মানববন্ধন থেকে শুরু করে কঠিন সময়ের নেমে আসা দমন-পীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন রাজপথের সামনের সারির যোদ্ধা।

আজমল হুদা মিঠুর রাজনৈতিক জীবন সহজ ছিল না। গত ১৭ বছর তিনি অসংখ্য হামলা, হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। পরিবার-পরিজনের নিরাপত্তাহীনতা, ব্যবসায়িক চাপ, রাজনৈতিক প্রতিহিংসা—সবকিছুকে অগ্রাহ্য করে তিনি রাজপথে থেকেছেন অটল দৃঢ়তায়। দমন-পীড়নের ভয় তাকে কখনো থামাতে পারেনি। বরং প্রতিটি নির্যাতন তাকে আরও শক্ত করেছে, আরও দৃঢ় করেছে দলের প্রতি তার ভালোবাসা ও আদর্শের প্রতি তার বিশ্বাস।

উত্তরা অঞ্চলের তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হয়। তার স্পষ্টভাষিতা, উদ্যম, সততা ও মানবিক আচরণ তাকে করেছে চিরতরুণ যুবসমাজের মধ্যমনি। তরুণদের সংগঠিত করা, পথ দেখানো এবং রাজনৈতিক চেতনায় জাগ্রত করার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয়।

রাজনীতির বাইরে আজমল হুদা মিঠু একজন সফল ব্যবসায়ী, যিনি সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন। একই সঙ্গে তিনি সমাজসেবী কাজের মাধ্যমে এলাকার মানুষের মাঝে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করেছেন।

দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো,শিক্ষার্থী ও যুবকদের সহায়তা, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁকে একজন সচেতন পরিবেশবাদী হিসেবেও চেনে উত্তরা এলাকার মানুষ। তিনি সবসময়ই পরিচ্ছন্ন পরিবেশ, সবুজায়ন ও জনস্বাস্থ্যের বিষয়ে সচেতনতা তৈরি করেছেন।

জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ, দলের নেতাকর্মীদের সঙ্গে আত্মিক সম্পর্ক এবং সংকটে সাহসী সিদ্ধান্ত—এসবের কারণে আজমল হুদা মিঠু আজ উত্তরা পশ্চিম থানা বিএনপির রাজনৈতিক অঙ্গনে এক বিশ্বস্ত ও সমাদৃত নাম। তিনি শুধু একটি পদ নয়, বরং একটি আদর্শ, একটি চরিত্র, একটি সংগ্রামের প্রতীক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রে’ফ’তা’র ১

ছোট পর্দার নতুন চমক ‘মাফি’: ঈদে মোশাররফ করিম ও ডলি জহুরের সাথে বড় ধামাকা ‎

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত: এশিয়া-প্যাসিফিকে প্রথম অবস্থান অর্জন করল আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন: মানবাধিকার রক্ষায় নতুন পথচলা

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সুমন সরদারের শয্যা পাশে সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন

১০

১১

অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা

১২

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম

১৩

শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দেহ উদ্ধার

১৪

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

১৫

ময়লা-আবর্জনার ওপর পিচ ঢালাই জলঢাকা এলজিইডির কাজে প্রকাশ্য অনিয়ম

১৬

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

১৭

নবীনগরে ধারাবাহিক গণসংযোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

১৮

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

১২ লাখ টাকা আত্মসাৎ: কাপাসিয়ায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন শেখ গ্রেপ্তার

২০