বার্তা বিভাগ
২ জুন ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় বন্ধ থাকা এজাক্স জুট মিলের শ্রমিকদের ঈদ বকশিস প্রদান, ডিসেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধের আশ্বাস

এক যুগ ধরে বন্ধ অবস্থায় থাকা খুলনার বেসরকারি এজাক্স জুট মিলের শ্রমিক-কর্মচারীদের মাঝে কুরবানীর ঈদ উপলক্ষে নগদ অর্থ ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে শত শত শ্রমিক কর্মচারী এজাক্স জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মান্নান তালুকদার আজ সকাল ১১:০০ টায় মিল অভ্যন্তরে বরণ করে নেন। মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে জনপ্রতি নগদ ২,০০০ টাকা করে প্রদান করা হয়। প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে ও এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোমবার বেলা ১১টায় মিল প্রাঙ্গণে এই বকশিস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মিলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান তালুকদার বলেন, সাবেক স্বৈরাচারী সরকারের আমলে নানা ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় সাত বছর কারাবন্দি থাকায় মিল পরিচালনা করতে পারেন নি তিনি। ফলে শ্রমিকদের পাওনা পরিশোধ সম্ভব হয়নি। তবে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই মিলের কর্মকর্তা কর্মচারীদের সকল বকেয়া টাকা পরিশোধ সম্পন্ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তর ইন্সপেক্টর মিরাজ সওদাগর, পরিতোষ কুমার বিশ্বাস, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম  এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু শাহিদ হাওলাদার আব্বাস সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন খান জাহান আলী থানা মহিলা দলনেত্রী মনি, ০২ নং  ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক যুগিপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকসহ ছাত্রদল যুবদল দল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,প্রতিষ্ঠানটি ক্রয়ের পর শ্রমিক কর্মচারীদের এককালীন ১৩ শত শ্রমিক কর্মচারীদের রায় সুইটির টাকা পরিশোধ করেন তিনি। অতঃপর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি দীর্ঘ সাত বছর কারা ভোগ করেন।  শ্রমিকরা জানান, দীর্ঘদিন পরে এমন সহানুভূতিশীল পদক্ষেপে তারা কৃতজ্ঞ এবং আশাবাদী। মিলটি পুনরায় চালু হবে এবং তাদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে এই প্রত্যাশায় মিলটি দ্রুত চালুর পদক্ষেপ গ্রহণের জন্য মালিক পক্ষের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান তারা। পতিত শ্রমিক কর্মচারী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সামনে তিনি বিগত মালিক কওসার জামান বাবলার দুর্নীতি অনিয়ম এবং মিলে শ্রমিক কর্মচারীদের জীবন নিয়ে তিনি যে নোংরামি করেছেন তাও উপস্থাপন করেন। মান্নান তালুকদার বলেন মিলে শ্রমিক কর্মচারীদের সমস্ত বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমি মিল থেকে কোন অসুবিধে ভোগ করব না। দীনেশ শ্রমিক কর্মচারীদের আরো বলেন এই প্রতিষ্ঠানের মালিক আপনারা আজ থেকে এই প্রতিষ্ঠানটি আপনারাই পাহারা দিবেন আপনাদের প্রতিষ্ঠানের সবকিছুই হেফাজতে রাখবেন আমি আপনাদের ছায়ার মত পাশে থেকে সর্বতো সহযোগিতা করব ইনশাল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রে’ফ’তা’র ১

ছোট পর্দার নতুন চমক ‘মাফি’: ঈদে মোশাররফ করিম ও ডলি জহুরের সাথে বড় ধামাকা ‎

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত: এশিয়া-প্যাসিফিকে প্রথম অবস্থান অর্জন করল আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন: মানবাধিকার রক্ষায় নতুন পথচলা

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সুমন সরদারের শয্যা পাশে সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন

১০

১১

অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা

১২

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম

১৩

শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দেহ উদ্ধার

১৪

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

১৫

ময়লা-আবর্জনার ওপর পিচ ঢালাই জলঢাকা এলজিইডির কাজে প্রকাশ্য অনিয়ম

১৬

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

১৭

নবীনগরে ধারাবাহিক গণসংযোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

১৮

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

১২ লাখ টাকা আত্মসাৎ: কাপাসিয়ায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন শেখ গ্রেপ্তার

২০