খুলনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

যশোরের কেশবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে খুলনার আদালতে মামলা দায়ের করা হয়েছে। খুলনার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী মাহমুদা সুলতানা রেশমা (৩২)।

​মামলায় স্বামী রফিকুল ইসলাম ছাড়াও তার পরিবারের আরও চার সদস্যকে আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বাদী মাহমুদা সুলতানা উল্লেখ করেন, প্রভাষক রফিকুল ইসলামের সঙ্গে তার দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে সামাজিক চাপ ও আইনি জটিলতার আশঙ্কায় রফিকুল তাকে বিয়ে করেন।

​বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই রফিকুল ইসলাম তাকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন এবং বিভিন্ন সময় মানসিক নির্যাতন চালান। গত ২ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে স্বামীর বাড়িতে পারিবারিক আলোচনার সময় অভিযুক্তরা বাদীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর আইনজীবীরা জানান, যৌতুক নিরোধ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রমের নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।

এ বিষয়ে অভিযুক্ত প্রভাষক মো. রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠানের একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগে স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রে’ফ’তা’র ১

ছোট পর্দার নতুন চমক ‘মাফি’: ঈদে মোশাররফ করিম ও ডলি জহুরের সাথে বড় ধামাকা ‎

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত: এশিয়া-প্যাসিফিকে প্রথম অবস্থান অর্জন করল আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন: মানবাধিকার রক্ষায় নতুন পথচলা

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সুমন সরদারের শয্যা পাশে সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন

১০

১১

অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা

১২

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম

১৩

শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দেহ উদ্ধার

১৪

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

১৫

ময়লা-আবর্জনার ওপর পিচ ঢালাই জলঢাকা এলজিইডির কাজে প্রকাশ্য অনিয়ম

১৬

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

১৭

নবীনগরে ধারাবাহিক গণসংযোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

১৮

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

১২ লাখ টাকা আত্মসাৎ: কাপাসিয়ায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন শেখ গ্রেপ্তার

২০