বার্তা বিভাগ
২ ডিসেম্বর ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আটক ২

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক। শুধু হামলা নয়, এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা এবং নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে।

জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) সকালে হরিরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত ‘চোরের মোড়’ সংলগ্ন এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন সাংবাদিকগণ। সেখানেই হরিরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিএনপি নেতা ছুরহাব উদ্দিন স্বপন মেম্বারের নির্দেশে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

স্থানীয় যুবদল পরিচয়দানকারী নেতা হাবিবুর রহমান জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর নির্বিচারে চড়াও হয়। সাংবাদিকদের মারধর করার পাশাপাশি তাদের কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জোরপূর্বক ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এই সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চারজন সাংবাদিক হলেন- ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, আব্দুল্লাহ আল ফাহাদ (দৈনিক কালবেলা প্রতিনিধি) এস এম মাসুদ রানা (সকালের সময় প্রতিনিধি) রাকিবুল হাসান সুমন (দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি)।

আহত সাংবাদিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ত্রিশাল থানা পুলিশ ইতোমধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করে মূল অভিযুক্ত স্বপন মেম্বার ও জিয়া সহ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রে’ফ’তা’র ১

ছোট পর্দার নতুন চমক ‘মাফি’: ঈদে মোশাররফ করিম ও ডলি জহুরের সাথে বড় ধামাকা ‎

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত: এশিয়া-প্যাসিফিকে প্রথম অবস্থান অর্জন করল আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন: মানবাধিকার রক্ষায় নতুন পথচলা

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সুমন সরদারের শয্যা পাশে সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন

১০

১১

অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা

১২

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম

১৩

শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দেহ উদ্ধার

১৪

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

১৫

ময়লা-আবর্জনার ওপর পিচ ঢালাই জলঢাকা এলজিইডির কাজে প্রকাশ্য অনিয়ম

১৬

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

১৭

নবীনগরে ধারাবাহিক গণসংযোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

১৮

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

১২ লাখ টাকা আত্মসাৎ: কাপাসিয়ায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন শেখ গ্রেপ্তার

২০