নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
১৫ এপ্রিল ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রে’ফ’তা’র ১

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ, নগ্ন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল এবং প্রাণনাশের হুমকির অভিযোগে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রত্যক্ষ সহযোগিতায় ভুক্তভোগী নারী এই ন্যায়বিচার নিশ্চিতে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। মামলার পর তাৎক্ষণিক অভিযানে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আফসানা আক্তার রবির (২২) সাথে ১নং আসামি মোঃ তোফাজ্জল হোসেনের (৩৬) পরিচয় হয়। তোফাজ্জল নিজেকে অবিবাহিত দাবি করে রবিকে বিয়ের প্রস্তাব দেয় এবং দীর্ঘ ছয়-সাত মাস প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে জড়ায়। পরবর্তীতে গত বছরের নভেম্বর মাসে জোরারগঞ্জ ইউনিয়নের একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রবির ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।

​অভিযোগ রয়েছে, শারীরিক মেলামেশার সময় আসামি তোফাজ্জল গোপনে ভুক্তভোগীর নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে আসামি তাকে মারধর করে এবং বিভিন্ন সময় ধারণকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। এই অপরাধে তাকে সহায়তা করার অভিযোগ উঠেছে ২নং আসামি মানিকের (২৭) বিরুদ্ধে।

ভুক্তভোগী নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে এবং বিবাদীদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগলে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির দ্বারস্থ হন। সংস্থার প্রচার সম্পাদক মোঃ তানভীর উদ্দিন বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং ভুক্তভোগীকে নিয়ে সরাসরি জোরারগঞ্জ থানায় উপস্থিত হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেন।

 

এজাহারের প্রেক্ষিতে জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে (মামলা নং ১০, তারিখ: ১২/০৪/২৬)। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর লিটন চন্দ্র নাথ জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় হয়েছে এবং এর মধ্যেই ঘটনার সাথে জড়িত মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

​আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ে পাশে থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রে’ফ’তা’র ১

ছোট পর্দার নতুন চমক ‘মাফি’: ঈদে মোশাররফ করিম ও ডলি জহুরের সাথে বড় ধামাকা ‎

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত: এশিয়া-প্যাসিফিকে প্রথম অবস্থান অর্জন করল আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন: মানবাধিকার রক্ষায় নতুন পথচলা

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সুমন সরদারের শয্যা পাশে সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন

১০

১১

অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা

১২

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম

১৩

শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দেহ উদ্ধার

১৪

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

১৫

ময়লা-আবর্জনার ওপর পিচ ঢালাই জলঢাকা এলজিইডির কাজে প্রকাশ্য অনিয়ম

১৬

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

১৭

নবীনগরে ধারাবাহিক গণসংযোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

১৮

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

১২ লাখ টাকা আত্মসাৎ: কাপাসিয়ায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন শেখ গ্রেপ্তার

২০