নিজস্ব প্রতিবেদক:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

পুলিশের দীর্ঘদিনের পরিচিত পোশাক (ইউনিফর্ম) পরিবর্তনের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন। জনস্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং বাহিনীর স্বতন্ত্র পরিচয়ের কথা বিবেচনা করে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে সংস্থাটি।

​মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তফা ফয়সাল ও নির্বাহী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন শাওন-এর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

আসক ফাউন্ডেশন উল্লেখ করে যে, ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বর্তমান পোশাকটি নির্ধারিত হয়েছিল। বাংলাদেশের আবহাওয়া, দিন-রাতের ডিউটি এবং জননিরাপত্তার কথা মাথায় রেখেই এর রং ও নকশা নির্বাচন করা হয়, যা দীর্ঘ সময় ধরে পুলিশের একটি শক্তিশালী ও স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়, নতুন পোশাকের নকশা বা রং যদি অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়, তবে মাঠপর্যায়ে সাধারণ মানুষের পক্ষে পুলিশকে দ্রুত শনাক্ত করা কঠিন হতে পারে। এতে আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি সেবা প্রদানে জটিলতা ও বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

সংস্থাটি স্মরণ করিয়ে দেয় যে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে পুলিশ সদস্যরা বর্তমান পোশাকেই অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশবাসীর প্রশংসা কুড়িয়েছেন। এমন একটি সফল ও সুপরিচিত ইউনিফর্ম হুট করে বদলে ফেলা এই মুহূর্তে যৌক্তিক নয় বলে আসক ফাউন্ডেশন মনে করে।

ইউনিফর্ম পরিবর্তনকে অত্যন্ত ব্যয়বহুল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে পোশাকের পেছনে বিপুল অর্থ ব্যয় না করে পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, ফরেনসিক ল্যাব উন্নয়ন এবং লজিস্টিক সাপোর্টে বিনিয়োগ করা অনেক বেশি কার্যকর হবে।

বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জনবান্ধব ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলা হয়, আমরা বিশ্বাস করি আপনার সরকার জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্তকে প্রশ্রয় দেবে না। পুলিশের পোশাকের এই স্বতন্ত্র ঐতিহ্য বজায় রেখে বাহিনীকে আরও আধুনিক করার দিকে নজর দেওয়াই হবে প্রকৃত সংস্কার।

​পরিশেষে, জননিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশের এই পোশাকের ঐতিহ্য ধরে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত: এশিয়া-প্যাসিফিকে প্রথম অবস্থান অর্জন করল আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন: মানবাধিকার রক্ষায় নতুন পথচলা

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সুমন সরদারের শয্যা পাশে সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন

অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা

১০

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম

১১

শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দেহ উদ্ধার

১২

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

১৩

ময়লা-আবর্জনার ওপর পিচ ঢালাই জলঢাকা এলজিইডির কাজে প্রকাশ্য অনিয়ম

১৪

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

১৫

নবীনগরে ধারাবাহিক গণসংযোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

১৬

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৭

১২ লাখ টাকা আত্মসাৎ: কাপাসিয়ায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন শেখ গ্রেপ্তার

১৮

থার্টি ফার্স্ট নাইট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি…….বিপ্লব চৌধুরী : সাংবাদিক ও লেখক

২০