নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নতুন কমিটি গঠন,ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের ২০২৬-২০২৭ সেশনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ইং কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোস্তফা ফয়সাল ও নির্বাহী পরিচালক ভারপ্রাপ্ত মো: শাহাদাৎ হোসেন শাওন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফরহাদুল হাসান মোস্তফাকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে দায়িত্বপ্রাপ্তরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন লায়ন সাইফুল চৌধুরী,লায়ন সাজ্জাদ হোসেন টিপু, লায়ন মো: বেলাল হোসেন, লায়ন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরী, লায়ন মোহাম্মদ নুরুল আলম, লায়ন মাহাবুবুর রহমান পাভেল, লায়ন নিজাম উদ্দিন, লায়ন ডা: মনির এবং মো. আবদুল জব্বার।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লায়ন আহাম্মদ নূর ও লায়ন আবদুল আজিজ।সাংগঠনিক সম্পাদক মো: আকতার হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নুখাই মং মারমা, প্রচার সম্পাদক মা আ থুই মারমা, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট শাহাদাত হোসেন পিন্টু, অর্থ সম্পাদক এ্যাডভোকেট জাহেদ হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ ঢালী এবং সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আতাউল করিম।

প্রসঙ্গত, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন ২০২৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। এটি সরকার অনুমোদিত বৃহত্তর অলাভজনক, অরাজনৈতিক মানবাধিকার সংস্থা, যা সাধারণ মানুষের আইনি সহায়তা ও মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে কাজ করে।

নতুন কমিটির মাধ্যমে চট্টগ্রাম বিভাগে সংস্থার কার্যক্রম আরও শক্তিশালীভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন মানবাধিকার সচেতনতা কর্মসূচি, আইনি সহায়তা ও সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সভাপতি ফরহাদুল হাসান মোস্তফার বলেন,চট্টগ্রাম বিভাগের মানুষের জন্য মানবাধিকার সংরক্ষণ ও আইনি সহায়তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।নতুন কমিটির সাথে একযোগে আমরা চেষ্টা করব সমাজের দূর্বল ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে এবং সচেতনতা বৃদ্ধি করতে।সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে আমরা বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করব।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহর তার বক্তব্যে বলেন,নতুন দায়িত্ব পাওয়ায় আমরা সকলের সহযোগিতায় সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার চেষ্টা করব।আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের অধীনে আমরা মানবাধিকার,আইনি সচেতনতা এবং সম্প্রদায়ের কল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাব।আমরা সবাই মিলে একটি শক্তিশালী এবং স্বচ্ছ কমিটি গঠনের লক্ষ্য রাখছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত: এশিয়া-প্যাসিফিকে প্রথম অবস্থান অর্জন করল আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন: মানবাধিকার রক্ষায় নতুন পথচলা

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সুমন সরদারের শয্যা পাশে সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন

অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা

১০

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম

১১

শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দেহ উদ্ধার

১২

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

১৩

ময়লা-আবর্জনার ওপর পিচ ঢালাই জলঢাকা এলজিইডির কাজে প্রকাশ্য অনিয়ম

১৪

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

১৫

নবীনগরে ধারাবাহিক গণসংযোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

১৬

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৭

১২ লাখ টাকা আত্মসাৎ: কাপাসিয়ায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন শেখ গ্রেপ্তার

১৮

থার্টি ফার্স্ট নাইট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি…….বিপ্লব চৌধুরী : সাংবাদিক ও লেখক

২০