রাজশাহী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্যের মোড়কে ‘ফ্রন্ট-অফ প্যাকেজ লেবেলিং’ (FOPL) বা সতর্কবার্তা সম্বলিত নকশা যুক্ত করে দ্রুত বিধিমালা চূড়ান্ত করার দাবি জানিয়েছে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি এনফোর্সমেন্টের সহায়তায় সংস্থাটি জেলা নিরাপদ খাদ্য অফিসারের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকার চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়র মোড়কে জনসচেতনতামূলক সতর্কবার্তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই মধ্যে এর নকশার চূড়ান্ত খসড়াও প্রস্তুত করা হয়েছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বিশেষ করে প্যাকেটজাত খাবারে অতিরিক্ত লবণের ব্যবহার অসংক্রামক রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। শক্তিশালী বিপণন কৌশলের কারণে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের খাবার গ্রহণের প্রবণতা বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

​লফসের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী ফ্রন্ট-অফ প্যাকেজ লেবেলিং একটি কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত। খাদ্যের প্যাকেটের সামনে স্পষ্ট সতর্কবার্তা থাকলে মানুষ অতিরিক্ত চিনি ও লবণযুক্ত খাবার গ্রহণে নিরুৎসাহিত হবে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এই বিধিমালা দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।

স্মারকলিপিটি নিরাপদ খাদ্য অফিসার জনাব ইয়ামিন হোসেনের হাতে তুলে দেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহন আহমেদ, অডিটর মসিউর রহমান, এসআই মো. আরিফ হোসাইন এবং লফসের প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার ও প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত: এশিয়া-প্যাসিফিকে প্রথম অবস্থান অর্জন করল আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন: মানবাধিকার রক্ষায় নতুন পথচলা

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সুমন সরদারের শয্যা পাশে সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন

অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা

১০

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম

১১

শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দেহ উদ্ধার

১২

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

১৩

ময়লা-আবর্জনার ওপর পিচ ঢালাই জলঢাকা এলজিইডির কাজে প্রকাশ্য অনিয়ম

১৪

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

১৫

নবীনগরে ধারাবাহিক গণসংযোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

১৬

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৭

১২ লাখ টাকা আত্মসাৎ: কাপাসিয়ায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন শেখ গ্রেপ্তার

১৮

থার্টি ফার্স্ট নাইট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি…….বিপ্লব চৌধুরী : সাংবাদিক ও লেখক

২০