খুলনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। সংগঠনের ২০২৬-২০২৭ মেয়াদে ৪৬ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাপা’র খুলনা জেলা শাখার সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।

​গত ১৮ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাপা কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বাপা’র ৯ ও ১০ জানুয়ারির জাতীয় সম্মেলন পরবর্তী ১১ জানুয়ারির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

​সংগঠনের সহ-সভাপতি ও ‘বেন’-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদারকে সভাপতি এবং মো. আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​নবগঠিত ৪৬ সদস্যের এই শক্তিশালী কমিটিতে দেশের বিশিষ্ট পরিবেশবিদ ও বুদ্ধিজীবীরা স্থান পেয়েছেন। কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ খালেকুজ্জামান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান (সিপিডি), খুশি কবির, অধ্যাপক আনু মুহাম্মদ, স্থপতি ইকবাল হাবিব এবং গহর নঈম ওয়ারা প্রমুখ।

​খুলনার কৃতি সন্তান অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় খুলনার পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দুই বছর দেশে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনমত গঠন ও নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি আসক ফাউন্ডেশনের; প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত: এশিয়া-প্যাসিফিকে প্রথম অবস্থান অর্জন করল আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন

আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক

আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন: মানবাধিকার রক্ষায় নতুন পথচলা

রাজশাহীতে ​জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে সতর্কবার্তা যুক্ত করার দাবি লফসের

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সুমন সরদারের শয্যা পাশে সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন

অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা

১০

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম

১১

শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দেহ উদ্ধার

১২

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

১৩

ময়লা-আবর্জনার ওপর পিচ ঢালাই জলঢাকা এলজিইডির কাজে প্রকাশ্য অনিয়ম

১৪

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

১৫

নবীনগরে ধারাবাহিক গণসংযোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

১৬

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৭

১২ লাখ টাকা আত্মসাৎ: কাপাসিয়ায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন শেখ গ্রেপ্তার

১৮

থার্টি ফার্স্ট নাইট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি…….বিপ্লব চৌধুরী : সাংবাদিক ও লেখক

২০