
রোববার ১৯ অক্টোবর রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত হোটেলে রতন লাল মহতকে সভাপতি করে আহবায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে মোহাম্মদ মইনুল ইসলামকে আহবায়ক ও মোঃ সাদেকুর রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম এর ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বিএফএফ এর উপদেষ্টা মন্ডলী হলেন এস এম হাবিবুল্লাহ, মোঃ জুলহাস উদ্দিন, প্রেমানন্দ মজুমদার, দীপন চাকমা, মোঃ আনোয়ার হোসেন, মুহাম্মদ কাজী তামিল রসুল। বন অধিদপ্তর এ মাঠ পর্যায়ে কর্মরত ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে এই নতুন সংগঠন তৈরি করা হয়েছে। এসময় আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সকলের সাথে একাগ্রতা প্রকাশ করে তাদের ন্যায্য দাবী আদায়ে সর্বদা সচেষ্ট থাকবে বলে জানান।
অনুষ্ঠানে মোঃ অলিউর রহমান, এইচ এম জলিলুর রহমান, মোঃ আব্দুল হামিদ, মোঃ জিয়াউর রহমান, খন্দকার মনিরুল ইসলাম মনজু, মোঃ মামুন মিয়া, মোঃ আনিছুর রহমান, এস এম মোস্তাফিজুর রহমান, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জোবায়ের, মোঃ নুর আলম মিয়াকে যুগ্ম-আহবায়ক করা হয়।
মন্তব্য করুন